বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বুধবার (৪ সেপ্টেম্বর) আরও কমেছে। মূলত লিবিয়ার পরিস্থিতির উন্নতির প্রত্যাশা এবং বৈশ্বিক চাহিদা নিয়ে উদ্বেগের কারণে এই দাম কমছে। বুধবার সকালের দিকে দেখা যায়, নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৩.৩৮ ডলারে নেমে এসেছে। এর আগের সেশনে দাম ৪.৯ শতাংশ হ্রাস পেয়েছিল।

তাছাড়া অক্টোবরের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৬৯ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। আগের দিন এক্ষেত্রে দাম কমে ৪ দশমিক ৪ শতাংশ। ফলে উভয় বেঞ্চমার্কের দামই গত ডিসেম্বরের পর কমে সর্বনিম্ন হয়েছে। মূলত লিবিয়ায় রাজনৈতিক সংকটের সমাধান হচ্ছে এমন প্রত্যাশায় তেলের দম পতনের দিকে। কারণ দেশটিতে রাজিনৈতিক অস্থিরতার কারণে উৎপাদন কমিয়ে দেওয়া হয়।এদিকে চীন ও যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক পূর্বাভাসের কারণে জ্বালানি তেলের চাহিদা নিয়ে উদ্বেগ রয়েছে। এতে চাপে রয়েছে তেলের বাজার।

…….ডিডিজে নিউজ/এম এফ

আরও পড়ুন:  দক্ষিণে ২৪ ঘণ্টা, উত্তরে ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − six =