ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিত মিলতেই বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে তেলের দামে, পাশাপাশি এশিয়ার শেয়ারবাজারেও মঙ্গলবার (২১ এপ্রিল) ফিরেছে আংশিক ইতিবাচক প্রবণতা।
বিশ্ব জ্বালানি সরবরাহে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বড় ধরনের চাপ তৈরি করেছিল। এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে, এমন আশঙ্কাও জোরালো হচ্ছিল। তবে নতুন করে আলোচনার সম্ভাবনা সেই শঙ্কা কিছুটা হলেও প্রশমিত করছে।
সূত্র: রয়টার্স







