দেশব্যাপী অগ্নি-সংযোগ ও ধ্বংসাত্মক বন্ধে কঠোর ব্যবস্থা

চলমান অরাজকতা, অগ্নি-সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বাহিনীগুলোর প্রধানরা।

আজ বৃহস্পতিবার সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত আইজিপি, র‍্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারের সাক্ষাৎকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়ে সাক্ষাৎকালে আলোচনা হয়। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *