২৯ ডিসেম্বর থেকে সারা দেশে সেনা মোতায়েন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর থেকে মাঠে থাকবে সেনাবাহিনী। আজ সোমবার রাতে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

এর আগে আসন্ন নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে স্বশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠকে করে নির্বাচন কমিশন (ইসি)। আজ সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়াকার-উজ-জামান।
আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনাররা। বৈঠকে আসন্ন সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন:  আইনজীবী হত্যার তদন্তের নির্দেশ, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের মাঠে কাজ করবে। এবার আনসার সদস্য ৫ লাখ ১৬ হাজার জন, পুলিশ ও র‌্যাবের এক লাখ ৮২ হাজার ৯১ জন ও কোস্টগার্ডের দুই হাজার ৩৫০ জন এ ছাড়া বিজিবির ৪৬ হাজার ৮৭৬ জন নিয়োজিত থাকবেন।

লে. জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে চাইবে, স্বশস্ত্র বাহিনী আমরা সেভাবে সহযোগিতা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *