বুধবার তফসিল ঘোষণার বিষয়ে বৈঠকে বসবে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে বুধবার বিকেলে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ওই বৈঠকের পরেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। ইসি সূত্র এই তথ্য জানিয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগে বৈঠক করে নির্বাচন কমিশন। এরপর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রাধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড
করা হয়। সন্ধ্যায় ওই ভাষণ প্রচার করা হয়। ওই ভাষণেই মূলত তফসিল ঘোষণা করা হয়।

ইসি সূত্র জানায়, আগামীকাল ৫টায় নির্বাচন কমিশনের বৈঠক ডাকা হয়েছে। এরপর সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ
সম্প্রচার করা হতে পারে।

এ বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, কবে কখন তফসিল হবে কাল সকাল ১০টায় জানানো হবে। তিন দলকে দেওয়া মার্কিন চিঠির
বিষয়ে তিনি বলেন, তফসিল ঘোষণায় তার কোন প্রভাব পড়বে না।

আরও পড়ুন:  দ্বাদশ নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের জয় হয়েছে: রাষ্ট্রপতি

এর আগে গত ৯ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের তফসিল ঘোষণার অনুমতি নেন প্রধান নির্বাচন কমিশনার। সাক্ষাতের
পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। দ্রুত সংসদ নির্বাচনের তফসিল
ঘোষণা করা হবে। এছাড়া তফসিল ইস্যুতে প্রধান বিচারপতির সঙ্গেও সাক্ষাৎ করেন সিইসি।
কেআই//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *