কারিনা কায়সারের জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে। তার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স আনা হচ্ছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে।

সোমবার দুপুরে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

পরিবারের পক্ষ থেকে কারিনা কায়সারের জন্য দোয়া চাওয়া হয়েছে।কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তার শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন।

গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।কারিনার সর্বশেষ শারিরীক অবস্থা জানিয়ে পরিবার জানায়, তার অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।

আরও পড়ুন:  ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হয়েছে, দাবি শেহবাজের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *