শপথগ্রহণের পরদিন আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৬টায় এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বিটিভি। সরকারের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন।Read More →

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে আলাদা আলাদাভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎগুলোতে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে তাদের নিজ নিজ সরকারের পক্ষ থেকেRead More →

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি হস্তান্তর করেছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। চিঠিতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারেক রহমানকে সুবিধাজনক ও যত দ্রুত সম্ভব ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একRead More →

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব-১, সহকারী একান্ত সচিব-১ এবং প্রটোকল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-১ হিসেবে নিয়োগ করা হয়। প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেনRead More →