২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচি নারীরপ্রতি সহিংসতা: মানবাধিকার লঙ্ঘন বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও সনদে নির্যাতন ও বৈষম্যমুক্ত হয়ে জীবন যাপন করার অধিকারকে নারীর মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হলেও বিশ্বজুড়ে নারী নির্যাতন একটি দৈনন্দিন সংঘটিত ঘটনা। দেশে নারী নির্যাতনের হার বেড়েছে নাকি কমেছে এ নিয়ে বিতর্ক বা তথ্য-উপাত্তের ঘাটতি থাকলেও নারীর প্রতি সহিংসতা যে হচ্ছে এবং তা বেশ উদ্বেগজনক এই বিষয়টি নিয়ে কোনো সন্দেহ নেই। নারীর প্রতি সহিংসতা কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়; এটি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও উন্নয়নের প্রশ্ন। শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক নির্যাতনসহ নিয়ন্ত্রণমূলক আচরণ নারীর স্বাধীনতা, মর্যাদা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন এবং সামাজিক অংশগ্রহণকে বাধাগ্রস্ত করে। ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট কিংবা অনলাইন কোনো স্থানই সহিংসতার ঝুঁকির বাইরে নয়। এর প্রভাব শুধু ভুক্তভোগীর ওপর সীমাবদ্ধ থাকে না; পরিবার, সমাজ ও সামগ্রিক উন্নয়নও ক্ষতিগ্রস্ত হয়। ১৬ দিনের প্রচারাভিযান কর্মসূচি: ইতিহাস ও তাৎপর্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের ক্যাম্পেইন কর্মসূচি, যেটি নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ হিসেবে পরিচিত, একটি বার্ষিক এবং বৈশ্বিক প্রচারাভিযান। ১৯৯১ সালে উইমেন্স গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছিল সেন্টার ফর উইমেন্স গ্লোবাল লিডারশিপ। প্রচারাভিযানে অংশগ্রহণকারীরা ২৫ নভেম্বরকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস এবং ১০ ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। এর মূল উদ্দেশ্য হলো নারীর প্রতি সহিংসতাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা এবং এটি প্রতিরোধে ব্যক্তি,Read More →