যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার এই তথ্য জানিয়েছে।   ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মোজতবা খালেদি বলেছেন, ‌‌‘‘এখন পর্যন্ত ২০টিরও বেশি প্রদেশ হামলার শিকার হয়েছে।’’ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানে ইসরায়েলিRead More →

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানে ফের হামলা শুরুর ঘোষণা দিয়েছে। তারা বলেছে, এ দফার হামলায় ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল ও প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।Read More →

তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে ‘হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।’ বিশ্ব তেল রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি হলো হরমুজ প্রণালী। উপসাগরীয় অঞ্চলের প্রধান তেলRead More →

সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর আগে খামেনির মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল। তারা অজ্ঞাত এক সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রধান ধর্মীয় নেতা প্রাণ হারিয়েছেন। এমন খবরের ব্যাপারে জিজ্ঞেস করলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সংবাদমাধ্যমRead More →

সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এরই মধ্যে এই প্রণালি দিয়ে যাতায়াত করা জাহাজগুলোকে বার্তা দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম-এর বরাত দিয়ে বিবিসি জানায়, ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত কৌশলগতRead More →

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রধান ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। শনিবার সকালে ইরানে আকস্মিকভাবে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রয়টার্সকে সূত্রগুলো বলেছেন, হামলার শুরুতেই প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ এবং আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদRead More →

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ আক্রমণকে “সম্পূর্ণ ভিত্তিহীন, বেআইনি ও অবৈধ” বলে অভিহিত করেছেন। আজ এনবিসিকে দেওয়া তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন, ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে আছেন। আরাঘচি বলেন, আমরা সম্ভবত এক বা দুইজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি কোনো বড় সমস্যাRead More →

ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬০ জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা। ইরনা খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায়Read More →

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার জেরে ইরানে ব্যাপক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের রাজধানী তেহরানে বারবার হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির নিরাপত্তা কাউন্সিল তেহরানের বাসিন্দাদের রাজধানী ছাড়তে বলেছে। এক বিবৃতিতে নিরাপত্তা কাউন্সিল বলেছে, বর্তমান পরিস্থিতির কারণে, সম্ভব হলে, আপনারা যতটা সম্ভব শান্ত থেকে অন্যান্য শহর বাRead More →

ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে ইন্টারনেট সেবা কঠোরভাবে সীমিত করা হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইন্টারনেটের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নেটওয়ার্ক ডেটা দেখে বোঝা যাচ্ছে ইরানে সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন রয়েছে। নেটব্লকস আরও জানায়, গত বছর ইসরায়েলি হামলার সময় যেরকম ইন্টারনেটRead More →