ইরানে যা আছে তা ধ্বংস করতে এক ঘণ্টা লাগবে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তারা ইরানের নৌবাহিনী, বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং নেতাদের হত্যা ও ধ্বংস করে দিয়েছেন।

আর ইরানে এখন আর যা আছে তা ধ্বংস করতে তাদের এক ঘণ্টা সময় লাগবে।

বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা যা যা ধ্বংস করেছি তার চেয়ে আরও বেশি করতে পারব। ইরানে এখন পর্যন্ত যা অবশিষ্ট আছে সেগুলো ধ্বংস করতে এক ঘণ্টা সময় লাগবে।”

“বলতে গেলে ইরান আর কখনো দেশ হিসেবে ঘুরে দাঁড়াতে পারবে না।”— যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এছাড়া যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান সংশ্লিষ্টদের হামলার ব্যাপারে বিচলিত নয় বলেও উল্লেখ করেন ট্রাম্প। এর পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের আহ্বান জানিয়েছেন তিনি। যদিও এখনো সেখানে ইরানের হামলার ঝুঁকি রয়ে গেছে।

আরও পড়ুন:  গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে যুক্ত হলো আরও ৩৭ নিরীহ প্রাণ

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *