আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে। এই মহান দিবস উপলক্ষ্যে ভারতের প্রেসিডেন্ট শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন।  ভারতের প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট মহামান্য মোহাম্মদ শাহাবুদ্দিনেরRead More →

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েল।  আজ মঙ্গলবার (২৫ মার্চ) সেনাসদরে প্রতিনিধি দলসহ তিনি এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময়Read More →

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে’। তিনি বলেন, আমরা চাই, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে।Read More →

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল, সেই স্মৃতিময় দিন ২৬ মার্চ। এই দিন জাতির জন্য গৌরবময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাণীতে তিনি বলেছেন, ‘আজ ২৬ মার্চ (২০২৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।Read More →

অসুস্থ হয়ে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হার্টে রিং পরানোর পর বর্তমানে শঙ্কামুক্ত তামিম। হাসপাতালের বিছানা থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে অসুস্থ হওয়ার পর ফেসবুক স্ট্যাটাসে তামিম লেখেন, ‌‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছেRead More →

আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। গতকাল (সোমবার ২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর নিবন্ধন আবেদনপত্র জমা দিয়েছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি।  ঘটনা নিশ্চিত করে আজ (মঙ্গলবার, ১৫ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দল নিবন্ধনেরRead More →

বাংলাদেশ পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনRead More →

ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সংস্কৃতিকজন, রবীন্দ্র গবেষক ও সংগীতজ্ঞ সনজীদা খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৩.১০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।Read More →

দেশের প্রথম সমুদ্রগামী ফেরি পেয়ে উচ্ছ্বসিত সন্দ্বীপবাসী। ঈদের আগে এমন উপহার পেয়ে দারুন উচ্ছ্বসিত সন্দ্বীপের সাড়ে ৫ লক্ষ মানুষ। তাদের জীবনে এমন খুশির দিন খুব একটা আসেনি। শত বছরের নৌ যাতায়াতের সমস্যা ফেরির মধ্য দিয়ে আশা জাগালেও এতে সমস্যার যেন অন্ত নেই। তবুও সমস্যা সমাধানের আশায় বুক বেঁধেছেন তারা। তবেRead More →

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ৯৪ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। সোমবার (২৪ মার্চ) জেনেভায় আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে এই তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়। ২০১৭ সালে মিয়ানমারেরRead More →