তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। গত ৫ থেকে ৭ মে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তাঁর প্রথম চীন সফরে গিয়ে এই বৈঠক করেন। আজ বুধবার বেইজিং থেকে প্রকাশিত দুই দেশেরRead More →

মার্কিন সংবাদমাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন। বুধবার (৬ মে) আটলান্টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। টার্নার এন্টারপ্রাইজের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।২০১৮ সালেRead More →

কয়েক মাসের টানাপোড়েনের পর বাংলাদেশ ও ভারত সম্পর্ক পুনর্গঠন এবং স্থবির সহযোগিতা কার্যক্রম পুনরায় সক্রিয় করতে আগামী সপ্তাহগুলোয় একাধিক দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করতে যাচ্ছে। নয়াদিল্লিতে গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ কথা বলেন। বিক্রম মিশ্রি বলেন, ঢাকা-দিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পৃক্ততার সবRead More →

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় বহু বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক নিখোঁজ রয়েছেন। গত ৮ এপ্রিল ওই দুর্ঘটনায় সব মিলিয়ে নিখোঁজের সংখ্যা অন্তত ২৬৪ জন। এর মধ্যে শতাধিক বাংলাদেশি রয়েছেন। কালের কণ্ঠের অনুসন্ধানে ৬২ জন বাংলাদেশি নাগরিকের নাম-ঠিকানা জানা গেছে। জানা গেছে, কক্সবাজার থেকে মালয়েশিয়াগামী একটি ট্রলার গত ৮ এপ্রিল আন্দামান সাগরেRead More →

হজের আগে টিকাদান নিশ্চিত করতে ১০ দিনের সময়সীমা নির্ধারণ করেছে সৌদি আরব। খবর গালফ নিউজের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ এই বার্ষিক ধর্মীয় সমাবেশে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে হজ মৌসুম শুরুর কমপক্ষে ১০ দিন আগে হাজিদের প্রস্তাবিত টিকা নিতে হবে। মন্ত্রণালয়ের মতে, নিরাপদে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে টিকাদানই প্রথমRead More →

বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ২০২৪ সালের জুলাই মাসে মাঠে নেমেছিলেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এরপর অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় মাঠে ছিলেন তাঁরা। নির্বাচিত সরকার আসার পর দুই বছর বাদে এখন তাঁরা ব্যারাকে ফিরে যাবেন। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তীRead More →

বিশ্ব মা দিবস ১০ মে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেত্রী ববিতা। চলচ্চিত্রে বহুবার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, বাস্তবেও তিনি একজন সফল মা। তাই তাঁকে এই সম্মানে ভূষিত করবে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং, তত্ত্বাবধানে আলী-রূপা ফাউন্ডেশন। ববিতা বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের জন্য এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা, একুশে পদকসহ অনেক পুরস্কারRead More →

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এসব মামলা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন,Read More →

উপসাগরীয় যুদ্ধ শেষ করতে একটি সমঝোতা স্মারক নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের একটি সূত্র, দুজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আরো কয়েকটি সূত্র। প্রতিবেদনে সূত্রগুলো জানায়, উপসাগরীয় যুদ্ধ শেষ করতে এক পাতার একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম) নিয়ে আলোচনা প্রায়Read More →

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দুই শিশু ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্যRead More →