কারাগারে শেষ বারের মতো ছেলের মুখ দেখলেন মা, সময় পান ৫ মিনিট

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাবন্দি শারমিন সুলতানা শর্মীর ছেলে মারা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাকে শেষবারের মতো সন্তানের মরদেহ দেখানোর জন্য কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়। সেখানেই মা শেষবারের মতো ছেলের মুখ দেখেন।

শারমিন সুলতানার ছেলের নাম নিস্বর্গ হোসেন তূর্য। তার বয়স ১৫ বছর। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সে মারা যায়। তার সন্তানটি প্রতিবন্ধী ছিলেন।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু দুপুরে বলেন, কারাফটকে মা শারমিন সুলতানা তার সন্তানকে দেখেছেন। দুপুর ১২টার দিকে তাদের দেখা হয়েছে। এখন আমরা কাশিমপুর থেকে ফিরে যাচ্ছি, পথে আছি।

কারাগার থেকে বের হয়ে বন্দী শারমিন সুলতানার ছোট বোন শাম্মী জানান, আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করেনা। তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমার বোনের অভাবে তার সন্তান মারা গেলো। মাত্র ৫ মিনিট সময় দিল আমার বোনকে তার সন্তানকে শেষ বার দেখতে।

আরও পড়ুন:  'হাফিজের বাসায় গিয়ে ‘কিংস পার্টি’তে যোগ দিয়েছিলেন সাকিব'

কারাগার সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। শনিবার তার ছেলের মৃত্যুর খবর কারাগারে পৌঁছালে তিনি ছেলেকে শেষবারের মতো দেখার ইচ্ছা প্রকাশ করে আবেদন করেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, সন্তানের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো দেখতে চেয়ে আবেদন করেছিল। পরে তাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − one =