হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০১৫

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৫ জন। শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬১ জন। গত ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬ হাজার ৬০৮ জন।

গত ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৩৯১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৭ হাজার ৩১৪ জন।

আরও পড়ুন:  হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =