মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, বুধবার স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার। সে হিসাবে মাস্কের ঘোষিত উপহারের মোট মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার।
গত অক্টোবরে প্রায় ৮২৪ বিলিয়ন ডলারের সম্পদের মালিক মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার পরিকল্পনার কথা প্রথম জানিয়েছিলেন।
এদিকে গত অক্টোবরে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুয়েন শটওয়েল ও তাঁর স্বামীও ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির আওতায় ২০ লাখের বেশি শিশুকে নিজেদের স্পেসএক্স শেয়ারের একটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসার থেকে অর্জিত সম্পদ কীভাবে মানুষের কল্যাণে ব্যবহার করা যায়, তা নিয়ে সম্প্রতি মাস্ক ও তার প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ভিন্নধর্মী পরিকল্পনা তুলে ধরেছে।
চলতি মাসের শুরুতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের মোট শেয়ারের ৫ শতাংশ জনকল্যাণে ব্যয়ের জন্য একটি নতুন তহবিলে বরাদ্দ দেওয়া হবে। বর্তমান বাজারদরে এই উদ্যোগের মূল্য প্রায় ৫৪ বিলিয়ন ডলার।







