সাত জেলায় নতুন পুলিশ সুপার

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার, গাইবান্ধার পুলিশ সুপার জসিক উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার, এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে পুলিশের আরও সাত কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার এবং মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ি ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন:  ভিসা ও ইকামাসহ ৭ সেবায় ফি বাড়াল সৌদি

এ ছাড়া মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ কার্যালয়ের ডিআইজি, মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার এবং মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি করে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =