ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২৪-এর মতো সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর তারেক রহমান বলেছেন, পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২৪-এর মতো সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে।আজ বুধবার রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সমাপনী বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। এদের বিষদাঁদ ভেঙে দিতে হবে। এই মুহূর্তে প্রয়োজন, দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো এক মঞ্চে এসে দাঁড়ানো।

তারেক রহমান বলেন, সন্ত্রাসীরা দেশে-বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার মাধ্যমে প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের এমন বেপরোয়া কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

আরও পড়ুন:  জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। একইভাবে ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছিলেন। কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ বা গণঅভ্যুত্থান করেনি।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এই সন্ত্রাসীরা বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার অপচেষ্টা চালিয়েছে। এছাড়াও এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার চেষ্টা, আমেরিকায় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন বাংলাদেশি নারী শিল্পীর ওপর বর্বরোচিত আক্রমণ চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, পলাতক নেত্রীর নির্দেশে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া এবং হত্যার তালিকা তৈরির মতো বেপরোয়া সন্ত্রাস চালাচ্ছে। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং এদের পরিচয় একটি চিহ্নিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’।

আরও পড়ুন:  ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব

আশ্রয়দাতাদের প্রতি কড়া বার্তা ও স্বাধীনতা রক্ষার শপথ বিদেশে অবস্থানরত এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যারা এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে—তারা গণতন্ত্রকামী মানুষের বদলে সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় জনগণ কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 8 =