শিল্পাঞ্চলসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
বর্তমানে গাজীপুরে ১৪ প্লাটুন, গোপালগঞ্জে ৮ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আনসার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব।







