‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না’

অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন ও সাজপোশাকের বৈচিত্র্যেও ভক্তদের নজর কাড়েন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, কখনো বা বাঙালিয়ানার আবহে ধরা দিয়ে মুগ্ধ করেন অনুরাগীদের।

এবার অফহোয়াইট শাড়ি, খোলা চুলে বেলি ফুলের গাজরা আর কাব্যিক এক গানের বাণীতে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নতুন সাজের একটি ভিডিও প্রকাশ করেছিলেন জয়া। এবার একই সাজে কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর স্নিগ্ধ রূপ নজর কেড়েছে ভক্তদের।

ছবিতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়ি। শাড়ির পাড়জুড়ে রয়েছে ধূসর-গোলাপি নকশার কাজ। সঙ্গে মানানসই ব্লাউজ। কানে ভারী দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলি ফুলের গাজরা—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে বাঙালিয়ানার চিরচেনা সৌন্দর্য।

আরও পড়ুন:  কিংবদন্তি অভিনেত্রী ববিতা অসুস্থ
ছবিগুলোতে কখনো পেছন ফিরে চুলের বেলি ফুলের গাজরা দেখিয়েছেন জয়া, কখনো বা মুচকি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন। তার ভিন্ন ভিন্ন ভঙ্গি আর স্নিগ্ধ অভিব্যক্তিতে ছবিগুলো পেয়েছে আলাদা মাত্রা।

সাজের সঙ্গে ক্যাপশনেও বেছে নিয়েছেন বাঙালির চেনা আবেগের এক গান। বাউল সম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের বাণী উদ্ধৃত করে জয়া লিখেছেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা।’

জয়ার এই কাব্যিক ক্যাপশন ও ঐতিহ্যবাহী সাজ পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই তার সৌন্দর্য ও স্নিগ্ধ উপস্থিতির প্রশংসা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =