বিয়ের ইঙ্গিত দিলেও স্বামীর পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী নীহা। তাঁর জীবনসঙ্গীর নাম কিংবা পরিচয় এখনো গোপন রেখেছেন তিনি। এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে এ নিয়ে কখনো মুখ খোলেননি অভিনেত্রী। ফলে তাঁর জীবনসঙ্গী সেই পাকিস্তানি যুবক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নীহার পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে তাঁকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি কৌতূহলী অনেকে জানতে চেয়েছেন, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি, যাঁর সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী।
ছবির ক্যাপশন থেকে মনে হয় বিয়ের ইঙ্গিত দিয়েছেন নীহা। তিনি ক্যাপশনে লিখেছেন, একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া। আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার প্রেমের সম্পর্কের কথা ভক্তদের কাছে অজানা নয়। চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে প্রেমের বিষয়টি প্রকাশ করেছিলেন তিনি। এবার জানা গেল, বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
রোববার (৮ নভেম্বর) সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে ফেসবুকে দুটি ছবি পোস্ট করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন নীহা। একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবার সামনে এক ব্যক্তি তাঁকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। দুজনেরই মুখ কাবার দিকে ফেরানো। অন্য ছবিতে দেখা গেছে তাঁদের দুজনের হাত। পেছনে রয়েছে পবিত্র কাবা শরিফ। তবে কোনো ছবিতেই তাঁদের মুখ দেখা যায়নি। ফলে জীবনসঙ্গীর পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি।







