দম্পতি পরিচয়ে নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রশক্তি।

আজ মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্টের পথে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হাসিব অটোরিকশায় কোথাও যাচ্ছেন। তার সঙ্গে একজন নারী ছিলেন। পথে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চালায়।

এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যান হাসিব।জানা গেছে, বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ নভেম্বর ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবারই তার চেক আউটের কথা ছিল। তবে এর আগেই সকালে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন:  ১৬ দল ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ
রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দম্পতি পরিচয়ে এক নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।

তিনি আরও বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন হাসিব। রুম নাম্বার ১১৮-এর অগ্নিবীণায় অতিথি হিসেবে ছিলেন তারা।

ঢাবি ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে সন্ত্রাসী লীগ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। হামলায় হাসিব আহত। চিকিৎসাধীন আছেন।

হাসিব আল ইসলামের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন:  সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 14 =