খুব শীঘ্রই নতুন পদে মিঠুন দায়িত্বভার নেবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বর্তমানে একটি শুটিংয়ের জন্য আলিপুরদুয়ারে রয়েছেন মিঠুন। সেখান থেকেই নয়া এই দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী বিজেপির একজন সক্রিয় প্রচারক এবং পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।
কিংবদন্তি বাঙালি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণাটি দিয়েছেন। বাংলার চলচ্চিত্র-ঐতিহ্যকে তুলে ধরা এবং একটি প্রধান সাংস্কৃতিক ও চলচ্চিত্র-কেন্দ্র হিসেবে রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই রাজ্য সরকার এই উদযাপনের আয়োজন করেছে।







