বাসচাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় বাসচাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রমজান পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সারা পরিবহনের আরেকটি বাসের চাপায় প্রাণ হারান তিনি।তাসফিয়া আহমেদ তিশার বাসা মেরাদিয়ার নয়াপাড়ায়। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। তিনি মাইলস্টোনের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন।

দুর্ঘটনার পর প্রথমে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক অনয় চন্দ্র পাল বলেন, রাত পৌনে ৯টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাস দুটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন:  ঢাকায় বিমান দুর্ঘটনায় প্রাণহানি: ভারতের প্রধানমন্ত্রীর শোক ও সহায়তার বার্তা
এক চালক ও এক হেলপারকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + nineteen =