খাবার পরিবেশনের আগেও পরীক্ষা
পুতিনের খাবার নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো খাবার পরীক্ষার ব্যবস্থা।
কী খান পুতিন?
নিরাপত্তার এত কড়াকড়ির বাইরে পুতিনের প্রতিদিনের খাবারের তালিকা বেশ সাধারণ।
মাছ পুতিনের খাবারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাজা মাছের পাশাপাশি ধোঁয়ায় শুকানো মাছও খান তিনি। মাঝে মাঝে ভেড়ার মাংসও তার খাবারে থাকে। তবে অতিরিক্ত মসলাযুক্ত ও ভারী খাবার সাধারণত এড়িয়ে চলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সালাদে থাকে সাধারণ সবজি
পুতিনের খাবারে টমেটো ও শসার মতো সাধারণ সবজি দিয়ে তৈরি সালাদও থাকে। অর্থাৎ, তার খাবারের তালিকায় খুব জটিল বা অতিরিক্ত মসলাযুক্ত খাবারের চেয়ে সহজ খাবারই বেশি দেখা যায়।
মিষ্টি ও পেস্ট্রিও নিয়মিত খাবারের অংশ নয়। বিশেষ কোনো উপলক্ষ ছাড়া এগুলো এড়িয়ে চলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মিষ্টির মধ্যে পেস্তা আইসক্রিম তার পছন্দের একটি খাবার বলে জানা যায়।
পানীয়তে কী পছন্দ?
পানীয়ের ক্ষেত্রেও পুতিনের তালিকায় রয়েছে বেশ কিছু নির্দিষ্ট খাবার। তাজা ফলের রস, কেফির ও বিভিন্ন হারবাল পানীয় পান করেন তিনি। পাশাপাশি বিটরুট ও হর্সর্যাডিশ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয়ও তার খাদ্যতালিকায় থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে পুতিনের খাদ্যাভ্যাসে একদিকে যেমন রয়েছে সহজ ও প্রোটিননির্ভর খাবার, অন্যদিকে বিদেশ সফরে খাবারের নিরাপত্তায় রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। কোনো দেশের আতিথেয়তায় বিলাসবহুল খাবারের আয়োজন থাকলেও নিজের খাবারের ক্ষেত্রে নিরাপত্তা ও নির্দিষ্ট খাদ্যাভ্যাসকেই বেশি গুরুত্ব দেন রুশ প্রেসিডেন্ট।







