বৃহস্পতিবার ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি।বুধবার (১৯ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানিয়ে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, চার দিনের প্যারোলের জন্য আবেদন জানানো হয়।

জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য অনুমতি দিয়েছেন। সেটা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
জানাজার বিষয়ে দীপু মনির এই আইনজীবী বলেন, সকাল নয়টায় কলাবাগানের বাসায় ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ আনা হবে। সেখানে দীপু মনি তার স্বামীর মরদেহ দেখবেন।
এরপর গুলশান আজাদ মসজিদে বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।
মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয় বলে জানিয়েছে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি বলেন, ‌‌রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান।২০১৯ সালে স্ট্রোক করেছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ।

আরও পড়ুন:  ভোট চুরি করলে মানুষ কিন্তু ঠিকই ধরে ফেলে: প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 11 =