নওফেলের বাসভবনে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, অগ্নিসংযোগ

নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে গেছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মধ্যরাতে ওই বাসভবন লক্ষ্য করে পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে কয়েকজন। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে আসে।

পরে তারা পালিয়ে যায়।গত দুই বছরে কয়েক দফায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার বাড়িতে হামলা হয়েছে বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুন:  চলচ্চিত্র বদলে যাওয়া বাংলাদেশকে তুলে ধরবে : তথ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eighteen =