আওয়ামী লীগের আরও ৪০ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।  
এর আগে, একই ঘটনায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছিল। পরে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সব মিলিয়ে গুলশানে মিছিলের ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত মোট ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে গুলশান থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিল করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন।
মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮০ থেকে ১০০ জনকে।
মামলার এজাহারে বলা হয়েছে, মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে।
পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ।
এদিকে, গতকাল এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ২৪ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + fourteen =