আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে ৩ দিন করে ছুটি রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে। এ ছাড়া সাপ্তাহিক ছুটিসহ মোট ২৩ দিনের অবকাশ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে সাপ্তাহিক ও দিবস মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে সেপ্টেম্বর মাসে। এ মাসেও শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।
এর বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঐচ্ছিক ছুটিও কার্যকর হতে পারে।







