শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে টানা ৭ দিন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটিতে কোনো পরিবর্তন করা হয়নি। ফলে নির্ধারিত পাঁচ দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা সাত দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে শিক্ষার্থীরা ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরাও একইভাবে টানা সাত দিন ছুটি পাবে।
এদিকে সরকারি চাকরিজীবীদের জন্যও দুর্গাপূজা উপলক্ষে ছুটি রয়েছে। সাধারণ ও নির্বাহী আদেশের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং প্রযোজ্য ক্ষেত্রে ঐচ্ছিক ছুটি যুক্ত হলে তাদের ছুটির সময় আরও বাড়তে পারে। তবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্মীর ঐচ্ছিক ও অতিরিক্ত ছুটি নেওয়ার ওপর।
গত ২০ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে। এতে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি এক দিন এগিয়ে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর করা হলেও দুর্গাপূজার ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 1 =