সেলুটিং দ্য ন্যাশন বিল্ডার্স টুমোরো পুরস্কার পেয়েছেন ড. সালেহা কাদের

‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হয়েছে ২৫তম দ্য ডেইলি স্টার–প্রাইম ব্যাংক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। শনিবার সকল সাড়ে নয়টায় ঢাকার পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এই সংবর্ধনার আয়োজন করা হয়। 
‘স্যালুটিং দ্য ন্যাশন বিল্ডার্স অফ টুমরো’ (আগামীর দেশ গড়ার কারিগরদের অভিবাদন) এই প্রতিপাদকে সামনে রেখে অনুষ্ঠানে অংশ নেন কৃতি শিক্ষার্থীদের অভিভাবক, পরিবার শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।  এবছর সারাদেশের ১২১টি ইংরেজি মাধ্যমের ২৫৪৫ শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়।
সেরা ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও চেয়ারম্যান ড. সালেহা কাদের এ সম্মাননা পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, তোমাদের এই অর্জনের কাছে আমার মনে হয় এই মন্ত্রটা অনেক ছোট। তোমাদের সাফল্য আসল ক্ষেত্র হলো পুরো পৃথিবী। যেখানে তোমরা অত্যন্ত গর্বের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করবে।
দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, তোমরা বিশ্বের যেকোন প্রান্তের সারা বিশ্ববিদ্যালয় পড়তে পারো, অর্জন করতে পারো বড় সব অভিজ্ঞতা। তবে দিনশেষে নিজ দেশের সেবা করো। কারণ তোমাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশের অর্জনের যে বিশাল সম্ভাবনা রয়েছে তা কখনো বাস্তবায়ন সম্ভব নয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৮৪ জন ও বাংলাদেশের প্রথম হওয়া ৪২ জন এবং এ লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জুনকারী ২৮ জন ও দেশে প্রথম হওয়া নয় শিক্ষার্থী রয়েছেন।
বিজয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন প্রাইম ব্যাংকে সিইও ফয়সাল রহমান, ডেইলি স্টেশন সম্পাদক মাহফুজ আলম, কনসাল্টিং এডিটর কামাল আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *