‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতি শিক্ষার্থীদের দ্য ডেইলি স্টার-প্রাইম ব্যাংকের সংবর্ধনা

ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে দ্য ডেইলি স্টার এবং প্রাইম ব্যাংক।

আজ শনিবার ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, পরিবার, শিক্ষক, বন্ধু ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ কলম্বিয়া স্কুলের জিকরা হাফেজ নূর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। উত্তরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রথমা দাস গীতা থেকে পাঠ করেন। অ্যাকাডেমিয়ার চার্লস ডেভিড বিশ্বাস বাইবেল থেকে এবং এ. জি. চার্চ স্কুলের সব্যসাচী বড়ুয়া ত্রিপিটক থেকে পাঠ করেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমরো (আগামীর দেশ গড়ার কারিগরদের অভিবাদন)’।

এ বছর সারাদেশের ১২১টি ইংরেজি মাধ্যমের মোট ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন ও-লেভেল এবং ৬১৭ জন এ-লেভেলের শিক্ষার্থী।

আরও পড়ুন:  সেনা কর্মকর্তাদের ট্রাম্পের সতর্কতা—‘যুদ্ধের মুখোমুখি যুক্তরাষ্ট্র’

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৮৪ জন ও বাংলাদেশে প্রথম হওয়া ৪২ জন এবং এ-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৯ জন ও দেশে প্রথম হওয়া ২৮ জন শিক্ষার্থী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *