সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে : পেট্রোবাংলা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে আপাতত গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। মঙ্গলবার (৭ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পেট্রোবাংলা জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীস্থ ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এ নির্ধারিত এলএনজি কার্গোর ডেলিভারি কার্যক্রম শুরু সম্ভব না হওয়ায় এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে।

বার্তায় বলা হয়, উদ্ভূত পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারা দেশে সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *