গ্যাসের চাপ কমতে পারে: তিতাস

এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় সারা দেশে তিতাস গ্যাস কোম্পানির আওতাধীন এলাকায় গ্যাসের চাপ কমতে পারে। শনিবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের এই চাপ কমতে পারে।

আজ শনিবার দুপুরে এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাসের সতর্ক বার্তায় বলা হয়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি একটি ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) জরুরি রক্ষণাবেক্ষণজনিত কারণে এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। এর ফলে শনিবার মধ্য রাত পর্যন্ত তিতাস গ‍্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *