প্রাথমিকে শিশুদের মানবিক দক্ষতা বিকাশে সরকারের একগুচ্ছ উদ্যোগ

প্রাথমিক স্তরের শিশুদের মননে মানবিক দক্ষতা বিকাশের লক্ষ্যে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১৪ জুন) বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

এদিন সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস মন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে জানতে চান, ‘প্রাথমিক স্তর শিশুদের মননে মানবিক দক্ষতা বিকাশের শ্রেষ্ঠ সময় বিধায় প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মানবিক দক্ষতা বিকাশের লক্ষ্যে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করবে কি না?

আরও পড়ুন:  জিপিএ-৫ কেন্দ্রিক শিক্ষা নয়, বিশ্বমানের নাগরিক গঠনের আহ্বান শিক্ষামন্ত্রীর

এর জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সরকারের নেওয়া একগুচ্ছ উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি সংসদকে জানান, শিশুদের আকৃষ্ট করতে বছরের প্রথম দিনই প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যের চার রঙের পাঠ্যবই বিতরণ করা হচ্ছে।

এ ছাড়া প্রাথমিক স্তরে উপবৃত্তি বিতরণ এবং প্রতি স্কুল ডে-তে শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং কার্যক্রম চালু আছে। সব শিক্ষার্থীদের পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও জুতা বিতরণেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শিক্ষার্থীদের শারীরিক ও সহশিক্ষামূলক বিকাশের বিষয়ে মন্ত্রী জানান, প্রতিটি বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’-এ অংশগ্রহণ করছে।

আরও পড়ুন:  ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে : শিক্ষামন্ত্রী
পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা এবং অলিম্পিয়াড আয়োজনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিবছর ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ উদযাপন এবং প্রাথমিক শিক্ষায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করা হয়। পরিবেশ সচেতনতা ও মানবিকতা বাড়াতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি গ্রহণ করার পাশাপাশি শিক্ষার্থীদের পোষা প্রাণী পালনে উৎসাহ প্রদানেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক ৫ প্লাস কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া আললি চাইল্ডহুড শিক্ষাকে স্মার্ট করার জন্য পাইলটিং ভিত্তিতে দেশের ৮ হাজার ২৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে   প্লাস প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম চলছে।

সমাজের সব স্তরের শিশুদের শিক্ষা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় কন্যা শিশু, প্রতিবন্ধী শিশু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সমাজে বসবাসরত পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত শিশুসহ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমাজের সকল শিশুর মূলধারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া নিশ্চিতকল্পে একীভূত শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।

আরও পড়ুন:  স্বাধীনতার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: রাষ্ট্রপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *