হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালের অষ্টম তলা থেকে আসমা ঝিলিক (৩৫) নামে এক অভিনেত্রীকে ফেলে হত্যার অভিযোগে তার স্বামী সাইফুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৩ জুন) ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

এসি সাদ্দাম হোসাইন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে বর্তমানে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তবে আসমা ঝিলিককে হত্যা করা হয়েছে নাকি তিনি দুর্ঘটনাবশত পড়ে নিহত হয়েছেন তা তদন্তের পর বলা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন:  চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত

জানা যায়, শুক্রবার (১২ জুন) দুপুরে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে মারা যান ঝিলিক। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে তার স্বামী।

এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা করেন নিহতের ছোট ভাই মোজাম্মেল হক। ওই মামলায় সাইফুল্লাহকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − one =