দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা বেশি!

বিয়ের পর সুখী দাম্পত্য জীবন সবারই কাম্য। কিন্তু বাস্তবে অনেক সময় সেই প্রত্যাশা পূরণ হয় না। অনেকের প্রথম বিয়ের অভিজ্ঞতা সুখকর হয় না। তবে যারা দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বা ভাবছেন, তাদের জন্য রয়েছে আশার কথা— গবেষণা বলছে, দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। ‘হাফিংটন পোস্টে’র এক প্রতিবেদনে এমন বিস্ময়কর তথ্যই তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। এর মধ্যে প্রথম বিয়ের অভিজ্ঞতা বড় ভূমিকা রাখে। প্রথম দাম্পত্য জীবন থেকে মানুষ অনেক কিছু শেখে। নিজের ভুল, প্রত্যাশা আর সম্পর্কের বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। ফলে দ্বিতীয়বার নতুন করে জীবন শুরু করলে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আগের ভুলগুলো এড়িয়ে চলা সহজ হয়। একই সঙ্গে, অতীতের ভুলগুলো সংশোধন করার একটি নতুন সুযোগও এনে দেয় দ্বিতীয় বিয়ে।

আরও পড়ুন:  সীমিত পরিসরে চলছে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন

একসঙ্গে থাকতে গেলে মতের অমিল বা তর্ক হওয়া অস্বাভাবিক নয়। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনি এমন কোনো বিরোধে জড়ান না, যা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বরং সঙ্গীর মতামতকে গুরুত্ব দেন এবং যথাযথ সম্মান দেখান। আপনার কথা ও আচরণে এই শ্রদ্ধাবোধ স্পষ্ট হয়ে ওঠে, যা সঙ্গীকেও আশ্বস্ত করে। এ ধরনের পারস্পরিক সম্মানই একটি স্থিতিশীল ও সুখী দাম্পত্য সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হয়।

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মানসিক ও আত্মিক বন্ধন অনেক সময় আরও গভীর হয়ে ওঠে। কারণ, প্রথম সম্পর্ক হারানোর পর একজন মানুষ উপলব্ধি করেন, জীবনে একজন সঙ্গীর গুরুত্ব কতটা। সেই উপলব্ধি থেকেই দ্বিতীয় সম্পর্ককে তিনি আরও আন্তরিকভাবে গ্রহণ করেন। ফলে নতুন সঙ্গীর প্রতি নির্ভরতা ও আপন করে নেওয়ার প্রবণতাও বেড়ে যায়।

আরও পড়ুন:  ‘আমাদের বাড়ি’ একটি মানবিক ঠিকানা

দ্বিতীয় বিয়ের পর সময় ও অভিজ্ঞতার ফলে সম্পর্ক ধরে রাখার দক্ষতা অনেকটাই পরিণত হয়। আপনি তখন নিজের চাওয়া-পাওয়া সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পান। ফলে নতুন সঙ্গীর কাছে নিজের প্রত্যাশা ও প্রয়োজনগুলো খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন।

প্রথম স্ত্রীর সঙ্গে যদি সন্তান থাকে, তাহলে নতুন করে জীবন শুরু করার পর কিছুটা জটিলতার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে সন্তান আপনার সঙ্গে থাকলে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। তবে সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীলভাবে সবকিছু সামলাতে পারলে এসব চ্যালেঞ্জ সহজেই মোকাবিলা করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *