চট্টগ্রাম বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট এই পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

বোর্ড প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যদিয়ে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
এ ছাড়া ২৯ আগস্ট ভূগোল প্রথম পত্র এবং ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রসায়ন, ইসলামের ইতিহাস, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্র পরীক্ষা। ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা। ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র; ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপের তত্ত্বীয় দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
তত্ত্বীয় পরীক্ষা ছাড়াও রুটিনে ব্যবহারিক পরীক্ষার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ৯ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। আর ২৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে জমা দিতে হবে।
 
উল্লেখ্য, চলতি বছরের ২ জুলাই থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা শুরু হয়। তবে বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এরপর গত ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত নিয়মিত রুটিন অনুযায়ী পুনরায় পরীক্ষা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =