মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র বলেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

রন হক সিকদার ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক। সম্প্রতি তিনি লিভার সংক্রান্ত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পারিবারিক সূত্র বলেছে, বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন ছিলেন।

রন হক সিকদার রিয়েল এস্টেট, ব্যাংকিং, এবং বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতের সমন্বয়ে গঠিত বৃহৎ শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের অন্যতম শীর্ষ পরিচালক ছিলেন। তিনি এবং তাঁর ভাই দিপু হক সিকদার বিভিন্ন সময়ে গুরুতর অভিযোগ ও বিতর্কের মুখোমুখি হয়েছিলেন। এক্সিম ব্যাংকের কর্মকর্তাদের ওপর গুলি ও নির্যাতনের অভিযোগ ছিল রন হক সিকদারের বিরুদ্ধে। এ ছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে শত কোটি টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। এ মামলায় আদালত পূর্বাচলে তাঁর নামে থাকা ১০০ একর জমি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুন:  আমদানির খবরে একদিনেই পেঁয়াজের দাম কমেছে ৪০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =