যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  সোমবার (৪ মে) সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা এলাকায় তার পৈত্রিক বাড়িতে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে লিমনের মরদেহ বহনকারী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সেখান থেকে মরদেহ জামালপুরের উদ্দেশ্যে নেওয়া হয়।নিহতের চাচা সুজন মিয়া জানান, ঢাকা থেকে মরদেহ নিয়ে আসা হচ্ছে। বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হবে। এর পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

ইতিমধ্যে কবর খননের কাজ শেষ হয়েছে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি যুক্তরাষ্ট্রের ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

আরও পড়ুন:  খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *