বিমানের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। ব্যাংক এশিয়া পিএলসির স্পনসর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেনকে চেয়ারম্যান করে নতুন বোর্ড গঠন করা হয়েছে।

আজ শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ‘The Companies Act, 1994’ এবং বিমানের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী এই নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

নতুন বোর্ডে পরিচালক হিসেবে স্থান পেয়েছেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, বাংলাদেশ বিমানবাহিনীর সহকারী বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন:  শয়তানের প্রভাব থেকে মুক্তির ১০ আমল

এ ছাড়া বেসরকারি খাতের প্রতিনিধিত্বে বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট মো. মামুনুর রশীদ এবং ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াককেও পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পদাধিকারবলে বোর্ডে পরিচালক হিসেবে রয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, নতুন এই পরিচালনা পর্ষদের মাধ্যমে বিমানের করপোরেট গভর্ন্যান্স আরও শক্তিশালী হবে এবং প্রতিষ্ঠানটির কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:  কারা ফটকে প্রথমবার মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন সাদ্দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =