ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ঈদুল ফিতরের আমেজ কাটতে না কাটতেই এবার পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। মুসলিমদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব ঘিরে এরই মধ্যেই কোরবানির পশু কেনা ও পবিত্র হজ পালনের পরিকল্পনা শুরু করেছেন অনেকে।

দেশটির জ্যোর্তিবিদরা বলছেন, আগামী ২৬ মে হবে আরাফাতের দিন। আর পরদিন ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহা উদযাপিত হবে।

তবে ইসলামী রীতি অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদুল আজহা পালিত হয়ে থাকে। সেক্ষেত্রে চাঁদ দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে আমিরাতের সঙ্গে মিল রেখে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:  মুম্বাইয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান

প্রসঙ্গত, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব।

ইসলামে কোরবানি খুবই তাৎপর্যপূর্ণ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *