ঘন ঘন মাথা ব্যথা? জেনে নিন কারণ ও সুস্থ থাকার উপায়

মাথা ব্যথা একটি সাধারণ সমস্যা মনে হলেও অনেকের জন্য এটি অসহ্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অনিয়মিত জীবনযাপন ও কিছু অসতর্কতা হুটহাট মাথার যন্ত্রণা বাড়িয়ে দিতে পারে। চলুন, জেনে নিই কেন এই সমস্যা হয়, কিভাবে স্বস্তি পাওয়া সম্ভব এবং হুটহাট মাথা ব্যথা বাড়ার সাধারণ কিছু কারণ।

তীব্র আলো ও শব্দ : অতিরিক্ত উজ্জ্বল আলো বা খুব জোরে শব্দ মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ।

খালি পেটে থাকা : দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, যা থেকে তীব্র মাথা ব্যথা শুরু হতে পারে।

নিদ্রাহীনতা : প্রতিদিন পর্যাপ্ত ঘুম (৭-৮ ঘণ্টা) না হলে শরীর ক্লান্ত থাকে এবং মাথা ঝিমঝিম করে।

রোদ ও সাইনাস : যাদের সাইনাস বা মাইগ্রেনের সমস্যা আছে, রোদে বের হলে তাদের যন্ত্রণা অনেক বেড়ে যায়।

আরও পড়ুন:  সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে উদীচীর প্রতিবাদ

সর্দি ও কফ : সর্দি লাগার ধাত থাকলে কফ জমে মাথা ভার হয়ে থাকে এবং ব্যথা হয়।

মাথা ব্যথা কমাতে করণীয়
১। বিশ্রাম : মাথা ধরলে আলো এবং শব্দ থেকে দূরে কোনো শান্ত ও অন্ধকার ঘরে বিশ্রাম নিন।
২। খাওয়াদাওয়ায় নিয়ম : সময়মতো খাবার খাওয়ার অভ্যাস করুন যেন পেটে গ্যাস না হয়।

৩। রোদ থেকে সুরক্ষা : বাইরে বের হওয়ার সময় ছাতা বা সানগ্লাস ব্যবহার করুন।
৪। ডাক্তারের পরামর্শ : ঘন ঘন ব্যথা হলে নিজে নিজে ব্যথানাশক ওষুধ না খেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।সূত্র : এবিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *