মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, নিহত পাঁচজনের মধ্যে চারটি লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং একটি লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।







