এর আগে শনিবার ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায় ইসলামাবাদ। তবে পরীক্ষাগুলো কোথায় করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এদিকে ২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহতের ঘটনার জেরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা’ দিয়েছেন।
এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ইতিমধ্যে জরুরি মহড়া চলছে। স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, বাসিন্দাদের খাদ্য ও ওষুধ মজুদের নির্দেশ দেওয়া হয়েছে।
তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সপ্তাহে মালয়েশিয়ায় নির্ধারিত একটি রাষ্ট্রীয় সফর স্থগিত করেছেন। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার রাতে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথা হয় এবং শেহবাজ শরিফ আশ্বাস দিয়েছেন, তিনি চলতি বছরের শেষদিকে মালয়েশিয়া সফর করবেন।
এ ছাড়া, সোমবার ইসলামাবাদে সফর রয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান তার অবস্থান মিত্র দেশগুলোকে ব্যাখ্যা করে জানাচ্ছে।’
সূত্র : এএফপি







