ঘটনার পর থেকে আজ সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর মহানগর পুলিশ জানিয়েছে, ঘটনার পর রাত থেকে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় গাজীপুর থেকে ঢাকায় ফেরার পথে চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হলের এলাকায় পৌঁছানোর পর হামলা শিকার হন হাসনাত আব্দুল্লাহ। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে ঢাকায় পৌঁছে দেয়।







