দেশজুড়ে ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ‘ আয়োজন করবে। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এই আন্দোলনটি কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে গঠিত হয়েছে।

এই শহীদি মার্চটি ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শুরু হবে বৃহস্পতিবার বেলা ৩টায়। মার্চটি নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে। সারজিস আলম শহীদদের স্মরণে ছবি, উক্তি, এবং স্মারক নিয়ে ছাত্র-জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

সারজিস আলম বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা নিজ জায়গা থেকে শহীদি মার্চে অংশ নেবে। আন্দোলনে শহীদদের ছবি থাকতে পারে। যে কথায় অনুপ্রাণিত হয়ে ছাত্র-জনতা শহীদ হয়েছে, সেসব কথা প্ল্যাকার্ডে থাকতে পারে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে কী চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে কী চাই—এসবও থাকতে পারে।’

আরও পড়ুন:  জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে

সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, লুৎফর রহমান, তরিকুল ইসলাম, হাসিব আল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক ও সহসমন্বয়কেো উপস্থিত ছিলেন।

…….ডিডিজে নিউজ/এম এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =