ট্রাফিকের দায়িত্ব থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে আসছিলেন, যা জনসাধারণের নজর কাড়ে এবং আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয়। তবে সারজিস আলমের এই আহ্বান শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মূল আন্দোলনের দিকে মনোযোগ ফিরিয়ে আনার উদ্দেশ্যে হতে পারে।

এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘১৫ আগস্ট উপলক্ষে কেউ যদি ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। যারা সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘২০১৩ সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেজাফতে ইসলামের সমাবেশের সময় কান ধরে ওঠবস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে তা কোনোভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

আরও পড়ুন:  উপহারের ‘নৌকা’ নিয়ে বিপাকে উপদেষ্টা, কী করবেন জানতে চাইলেন ফেসবুকে

সারজিস বলেন ‘বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িতে হামলার অধিকার কারো নেই। তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় কেন্দ্রীয় এই সমন্বয়ক অভিযোগ তুলে বলেন, ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *