ড. ইউনূস ছাত্র ও আমাদের মনোনীত প্রতিনিধি: মির্জা ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গোটা জাতির পক্ষ থেকে মনোনীত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে কোটা আন্দোলনে আহতদে হয়ে চিকিৎসাধীনদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূসের দেশে ফেরা ও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস তো ছাত্রদের-আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি। তিনি এই দায়িত্ব পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তাঁর সফল, যোগ্য নেতৃত্বে সংকট কেটে যাবে।’

ড. ইউনূসের কাছে দলের প্রত্যাশার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সমস্যার মূল হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্র ফিরিয়ে আনা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন, ততই তিনি সাফল্য অর্জন করতে পারবেন।’

আরও পড়ুন:  সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ওএসডি

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে ফখরুল বলেন, ‘প্রথম হচ্ছে, আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে, অতিদ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে সরকার আছে, সেখানে প্রত্যাবর্তন করতে হবে। তৃতীয়টি হচ্ছে যে, অর্থনীতি সচল রাখার জন্য সব রকমের ব্যবস্থা নিতে হবে।’

এর আগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামকে নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। সেখানে কোটা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আহতদের দেখতে যান তিনি।

সেখানে মির্জা ফখরুল বলেন, ‘ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারী, হত্যাকারী সরকার, তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলসহ পেশাজীবীদের আন্দোলনের মধ্য দিয়ে। শিক্ষার্থীদের আমরা অভিবাদন জানাই। সেই সঙ্গে যারা নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই।’

আরও পড়ুন:  কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − two =