পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

অভিনেত্রী নাজনীন নীহা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ‘এনগেইজড’ ঘোষণা করার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে, কে সেই ব্যক্তি, যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি? এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, নীহার প্রেমিক নাকি পাকিস্তানের নাগরিক।

সোমবার (২৯ জুন) ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেইজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এর পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। কয়েক মাস আগে বিয়ের গুঞ্জনের পর এবার তার সম্পর্কের খবর নতুন করে আলোচনায় এসেছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, নীহার প্রেমিক পাকিস্তানের একজন নাগরিক।

আরো বলা হচ্ছে, কয়েক মাস আগে দেশের বাইরে ভ্রমণে গিয়ে তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত গড়িয়েছে। তবে এসব তথ্যের বিষয়ে নীহার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।এ বিষয়ে নীহার কাছে জানতে চাওয়া হলে তিনি গুঞ্জনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার—কোনোটিই করেননি।

আরও পড়ুন:  অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা
আপনার প্রেমিক পাকিস্তানের নাগরিক বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, এ বিষয়ে কী বলবেন?—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী শুধু বলেন, ‘এখন আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলার জন্য আপাতত এতটুকুই, আমি এখন এনগেইজড।’

NIhaa

নিজের সম্পর্ক নিয়ে আপাতত এর বেশি কিছু জানাতে রাজি নন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘দেখুন, এই এনগেইজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। আমি এনগেইজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেইজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে একটি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই পোস্ট ঘিরেও তার বিয়ে নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছিল। পরে অবশ্য বিষয়টিকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসে। এবার সম্পর্কের বিষয়টি নিজেই প্রকাশ করলেও হবু জীবনসঙ্গীর পরিচয় আপাতত গোপনই রাখছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন:  ষড়যন্ত্রে পা দেবেন না, প্লিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + eleven =