ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন পুলিশ ও র‍্যাব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই সেখানে পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।

ধানমন্ডি ৩২ নম্বরের প্রধান প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে এবং ভেতরে অবস্থান করছেন পুলিশ সদস্যরা। বিশৃঙ্খলা মোকাবিলায় একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত সেখানে কাউকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি। পুরো এলাকাটি বর্তমানে কঠোর নজরদারিতে রয়েছে এবং ৩২ নম্বরের পশ্চিম পাশেও নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া সাধারণ মানুষের চলাচলের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:  ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী

উল্লেখ্য যে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে এলাকাটিতে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছিল। আজ ১৫ আগস্ট ঘিরে সেই সতর্কতামূলক ব্যবস্থা আরও বৃদ্ধি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =